| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শোকজ করলে আগে তারেক রহমানকে করুন: এনসিপি

  • প্রকাশের সময় : 20-01-2026 | 04:47 PM
শোকজ করলে আগে তারেক রহমানকে করুন: এনসিপি
ad728
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাদের শোকজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ। 

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা বলেন, কারণ দর্শানোর নোটিশ দিতে হলে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উচিত। তাদের অভিযোগ, তারেক রহমানের পোস্টারে দেশ ছেয়ে গেলেও নির্বাচন কমিশন ও প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করছে।

যমুনায় বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রচার করায় তাদের শোকজ করা হলেও তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কেউ কথা বলছে না। তিনি প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক সভার নামে যে নির্বাচনি প্রচারণা চলছে, কমিশন তা দেখেও না দেখার ভান করছে কেন?

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নীতি সবার জন্য সমান হওয়া উচিত। নির্দিষ্ট কোনো দলকে সুবিধা দিতে প্রশাসন বা কমিশন কাজ করলে তরুণ সমাজ তা মেনে নেবে না। তারা দাবি করেন, তারেক রহমানের পরিকল্পনা যদি হয় প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচনকে একতরফা করা, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের সংসদে আনার চেষ্টার বিরুদ্ধেও তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেন।