| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : 06-10-2025 | 09:49 PM
আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ad728
সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে সকল শ্রমিকদের বের করে দেয় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায়ে ১২ টা ১৯ মিনিটে। ১২ টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন,'আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি বিস্তারিত পরে জানানো হবে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের ৩ টিসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।



মিশিগানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১ লাখ ভোটে পেছনে

মিশিগানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১ লাখ ভোটে পেছনে

ad300