| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে মসুরিভাজা বিল এলাকায় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাইয়ের মেয়ে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • প্রকাশের সময় : 10-11-2025 | 03:10 AM
একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ad728
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। 
রবিবার (৯ নভেম্বর) বিকেলে মসুরিভাজা বিল এলাকায় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাইয়ের মেয়ে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে ঘটে গেল চরম মর্মান্তিক দুর্ঘটনা। রোববার বিকেলে গ্রামের মসুরিভাজা বিলের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়।
মৃত চার শিশুর মধ্যে রয়েছে দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের দুই মেয়ে। নিহতরা হলো, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চার শিশু একসঙ্গেই মসুরিভাজা বিলে শাপলা তুলতে গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মেহেরপুর ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর নিথর দেহ উদ্ধার করে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা রাজনগর গ্রাম স্তব্ধ হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এমন হৃদয়বিদারক মৃত্যু পুরো এলাকাকে শোকে আচ্ছন্ন করেছে। পরিবার সদস্যদের বিলাপ করতে দেখা যায়, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।

প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় শোক ও সহানুভূতি জানানো হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।



বাংলাদেশে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

বাংলাদেশে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

ad300