ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া মাদরাসাটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আহতরা হলেন, মাদরাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)।
পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।