| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝড়ল দুই প্রাণ

  • প্রকাশের সময় : 24-12-2025 | 07:08 PM
গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝড়ল দুই প্রাণ
ad728
গাইবান্ধায় দুই ঘণ্টার ব্যবধানে দুই উপজেলায় দুই নারী নিহত হয়েছেন।

 বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১টা বিকেল ৩টা পর্যন্ত সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোগী শেফালী বেগম (৩৬) আর সাঘাটা উপজেলায় অটোভ্যানের ধাক্কায় সাবিনা বেগম (৪২) নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিম তার স্ত্রী শেফালী ও দুই বছরের সন্তানকে নিয়ে উপজেলা শহরে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোর এলাকায় পৌছলে মালবাহী একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে রেজাউল করিম ও তার স্ত্রী শেফালী বেগম সড়কের উপর পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ দিকে সাঘাটায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান যাত্রী সাবিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়। নিহত সাবিনা বেগম উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী ও আহত মাহমুদুল আশা এনজিও কর্মী।

স্থানীয়রা জানান, ওই সময় সাবিনা বেগম অটোভ্যান যোগে টিসিবির পণ্য নেওয়ার জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এসময় চিনিরপটল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে সাবিনা বেগমসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

ad300