| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী আহত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে এক নারীর মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধর করেছে পুলিশ। তারা দুইজন স্বামী-স্ত্রী। শনিবার (১৫ নভেম্বর) ভোরে তাদেরকে উদ্ধার করা হয়। আহত এমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। এবং রহিমা এমরানের স্ত্রী।

  • প্রকাশের সময় : 15-11-2025 | 07:12 PM
গাজীপুরে ফ্ল্যাট থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী আহত
ad728
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে এক নারীর মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধর করেছে পুলিশ। তারা দুইজন স্বামী-স্ত্রী।

শনিবার (১৫ নভেম্বর) ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।

আহত এমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। এবং রহিমা এমরানের স্ত্রী। 

 ভোরের দিকে ফ্ল্যাটের মেঝেতে স্বামী-স্ত্রীর  নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমাকে মৃত অবস্থায় এবং এমরানকে রক্তাক্ত  অবস্থায় উদ্ধার করে। পরে এমরানকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) , সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রী উদ্ধারের পর  তল্লাশি চালালে স্বামী এমরান হোসেনের পালস পাওয়া যায়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ

ad300