| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁদপুরে অগ্নিকান্ড: কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : 27-12-2025 | 09:51 PM
চাঁদপুরে অগ্নিকান্ড: কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু
ad728
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সাহার বাজারে লাগা এই আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে এক কিশোর। শনিবার সকাল ১০টার দিকে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন স্থানীয় সালদহ এলাকার আরিফ হোসেনের ছেলে এবং সে ওই বাজারের ‘জিহাদ ফাতেমা স্টোর’ নামের একটি মুদি দোকানে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি দোকানে হঠাৎ আগুন লাগলে মালিক জয়নাল দ্রুত বেরিয়ে আসতে পারলেও ভেতরে আটকা পড়ে কিশোর সাব্বির। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই ওই মুদি দোকানসহ পাশের ফার্মেসি, ফার্নিচার ও ওয়ার্কশপসহ মোট পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।




শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, শীত ও বৃষ্টিপাতের সম্ভাবনা

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, শীত ও বৃষ্টিপাতের সম্ভাবনা

ad300