| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণ, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : 23-11-2025 | 08:03 PM
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণ, গ্রেফতার ২
ad728
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনা নিয়ে চলছে সমালোচনার ঝড়।

রবিবার (২৩ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঐ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী  তিন জনের বিরুদ্ধে  মামলা দায়ের করেছেন এবং তিন আসামির দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইমন আলী (২০) ও মো. মুকিমের ছেলে মো. নয়ন (২০)।

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যান।পরবর্তীতে চলতি মাসের (১০ নভেম্বর) মামলা করলে ওই দিনই ইমন ও নয়নকে গ্রেফতার করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়। দু'জনকে গ্রেফতার করা হলেও অপর আসামি পলাতক রয়েছে।

এসএম শাকিল হাসান বলেন, গ্রেফতার দু’জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মূল আসামিদের গ্রেফতার করেছে। কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন শত শত আইডি থেকে ভিডিওটি ছড়াচ্ছে। এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টসাধ্য। তবে এরই মধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেছে। ভিডিওটি ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আশা করছি।



দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা! কী কর্মসূচি বিরোধী ইন্ডিয়া

ad300