| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নারায়ণগঞ্জে সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : 01-12-2025 | 04:51 PM
নারায়ণগঞ্জে সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা
ad728
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক‌টি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে বাইরে এসে আর অনুষ্ঠানস্থলে ফেরেননি। সর্বশেষ তার মধ্য নরসিংপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।

নিহতের স্ত্রী সংগীত শিল্পী সোনিয়া আক্তার বলেন, রোববার  রাতে আমরা দুজন ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলাম। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। প‌রে সোমবার সকালে তাকে হত্যা ও মরদেহ উদ্ধারের খবর পাই।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে, কে বা কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।



সর্বশেষ সংবাদ
গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: অভিযোগের তীর জামায়া

ad300