| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচন করবেন ভালো কথা, অন্যের সমালোচনা করবেন না

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন,নির্বাচন করবেন ভালো কথা, অন্যের সমালোচনা করবেন না। বুধবার ( ৪ ফেব্রুয়ারি )বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

  • প্রকাশের সময় : 04-02-2026 | 11:21 PM
নির্বাচন করবেন ভালো কথা, অন্যের সমালোচনা করবেন না
ad728
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন,নির্বাচন করবেন ভালো কথা, অন্যের সমালোচনা করবেন না। 

বুধবার ( ৪ ফেব্রুয়ারি )বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন,ইসলামের নাম করে জামায়াতে ইসলামী মানুষের সঙ্গে প্রতারণা করছে, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।

তিনি আরও বলেন, আমরা বিএনপি সবসময় কাজে কর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারাও চিনেন।

জামায়াতের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তারা নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। 

তিনি বলেন, এই দলটা সম্পর্কে একটু কথা বলবো, আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব- তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না। 

জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে- জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে, আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে- দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ। 

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে।

জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা? 

তিনি বলেন, যে দল বা দলের নেতা, এটা আমি কিন্তু বলতেছি না, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় আসছে - এভাবে আমাদের যে অর্ধেক মানুষ আমার মা-বোন আল্লাহ তায়ালা বলছেন - মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? 

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঠিক সাত দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক দিন পরে আপনারা সুষ্ঠু একটা ভোট দিতে পারবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। এটাই তো ভোট। আর গত ১৫ বছরে আমাদের সব ভোট ওরা নিয়ে নিছে। রাতের বেলা তারা ভোট নিয়ে চলে গেছে। 

তিনি আরও বলেন, গত ১৫ বছরের মতো ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি, আল্লাহ তায়ালা এবার সুষ্ঠু, অবাধ পরিবেশে নির্বাচন করার সুযোগ করে দেবেন।

দীর্ঘ ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনের তেমন কোনো উন্নয়ন হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা যদি এবারের নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই আসনের উন্নয়ন করবো। 

সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এবারের সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আমাকে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে এ জেলার উন্নয়ন হবে, পাশাপাশি এখানকার বেকার সমস্যা দূর হবে।