| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা, নিহত ১, আহত ৮

  • প্রকাশের সময় : 16-12-2025 | 03:57 PM
পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা, নিহত ১, আহত ৮
ad728
পদ্মা সেতুতে দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী 'পদ্মা স্পেশাল পরিবহন'-এর একটি বাস হঠাৎ লেন পরিবর্তন করছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ভাঙ্গাগামী 'বসুমতী পরিবহন'-এর একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এই সংঘর্ষে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান। এছাড়া বাসে থাকা আরও অন্তত আটজন যাত্রী আহত হন।

সেতু কর্তৃপক্ষ দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তোফায়েল মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নিলে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত হেলপারের নাম তোফায়েল এবং আহত আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি বাসই জব্দ করা হয়েছে।




প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ad300