গাজীপুরের টঙ্গীতে অভিনব পদ্ধতিতে মাদক পাচারের সময় ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা প্লাস্টিকের স্কচটেপ দিয়ে নিজেদের পেটের সঙ্গে ফেনসিডিলগুলো বেঁধে অত্যন্ত সুকৌশলে বহন করছিলেন।
র্যা ব-১ জানায়, টঙ্গী-নরসিংদী সড়কে নিয়মিত মাদক ও অস্ত্রবিরোধী তল্লাশির সময় একটি সন্দেহভাজন অটোরিকশা থামানো হয়। সেখানে থাকা চার নারী—রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুনের গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের সহায়তায় দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রত্যেকের পেটের সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় মোট ১৯৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটককৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদকসহ আসামিদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। র্যা ব জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে মাদক কারবারিরা প্রতিনিয়ত এমন নতুন ও বিচিত্র সব কৌশল ব্যবহার করছে।