| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রথম জয়েই বাজিমাত: প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর শাহ আলম

  • প্রকাশের সময় : 18-02-2026 | 08:07 PM
প্রথম জয়েই বাজিমাত: প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর শাহ আলম
ad728
বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বিএনপি নেতা মীর শাহে আলম। বিপুল ভোটে জয়ের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন। এর মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বগুড়াবাসী কোনো মন্ত্রিত্বের স্বাদ পেল। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচনে পরাজয়ের রেকর্ড নেই এই জনপ্রিয় নেতার।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন মীর শাহে আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর চেয়ে তিনি প্রায় ৫১ হাজার ভোট বেশি পান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর তিনি তাঁর দাপ্তরিক কাজ শুরু করেছেন। ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে ইউপি চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করা এই নেতা এর আগে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি শাহে আলম জানান, দীর্ঘ ১৯ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়াকে নতুন রূপে সাজানোই তার মূল লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে তিনি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। উল্লেখ্য, ১৯৯১ সালের পর এই প্রথম বগুড়া থেকে কেউ মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন, যা নিয়ে জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।





সুপ্রিম কোর্টের বিভ্রান্তিকর সংবাদে আদালত অবমাননার হুঁশিয়ারি

সুপ্রিম কোর্টের বিভ্রান্তিকর সংবাদে আদালত অবমাননার হুঁশিয়ারি

ad300