| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বগুড়ার সাত আসনেই বিএনপির জয়ধ্বনি

  • প্রকাশের সময় : 14-02-2026 | 03:37 PM
বগুড়ার সাত আসনেই বিএনপির জয়ধ্বনি
ad728
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ‘দুর্গ’ খ্যাত বগুড়ায় নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার সাতটি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন দলটির প্রার্থীরা। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর এই বিজয়ের মাধ্যমে বগুড়াবাসীর উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে বলে আশা করছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৯ লাখের বেশি ভোটারের এই জেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলাফলে দেখা যায়, তারেক রহমান ২ লাখ ১৬ হাজারের বেশি ভোট পেয়ে সদর আসনে জয়ী হয়েছেন। এছাড়া জেলার অন্যান্য আসনগুলোতেও জামায়াতে ইসলামীর প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন বিএনপির প্রার্থীরা।

বগুড়ার সাত আসনের ফলাফল একনজরে:
আসন বিজয়ী প্রার্থী (বিএনপি) প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী (জামায়াত)
বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম ১,৭১,৪৪০ ৫৭,৯৫৯
বগুড়া-২ মীর শাহ আলম ১,৪৫,০২৪ ৯৩,৫৪৮
বগুড়া-৩ আব্দুল মহিত তালুকদার ১,২৭,৪০৬ ১,১১,০২৬
বগুড়া-৪ মোশারফ হোসেন ১,৫৫,৩৩৯ ১,০৮,৯৭৮
বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ ২,৪৮,৮৪১ ১,৪৩,৩২৯
বগুড়া-৬ তারেক রহমান ২,১৬,২৮৪ ৯৭,৬২৬
বগুড়া-৭ মোরশেদ মিল্টন ২,৬৪,২১২ ১,১৬,৬৬৫

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "এটি কেবল বিএনপির বিজয় নয়, বরং গণতন্ত্র ও বগুড়াবাসীর বিজয়। তারেক রহমান নির্বাচিত হওয়ায় বগুড়াবাসী গর্বিত এবং তাঁর নেতৃত্বেই দেশে উন্নয়নের নতুন জোয়ার শুরু হবে।" সাতটি আসনই উপহার দিতে পারায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাহিদ/রাজধানী




দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: ফখরু

দু’এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: ফখরু

ad300