| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বদলির আদেশ তোয়াক্কা করছেন না ডা. কামাল: পীরগঞ্জেই বহাল

  • প্রকাশের সময় : 23-02-2026 | 04:18 PM
বদলির আদেশ তোয়াক্কা করছেন না ডা. কামাল: পীরগঞ্জেই বহাল
ad728
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদের বিরুদ্ধে একাধিকবার বদলির আদেশ অমান্য করে একই কর্মস্থলে জেঁকে বসার অভিযোগ উঠেছে। ৪১ কার্যদিবস পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। উল্টো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবজ্ঞা করে ছুটির আবেদন ও স্থানীয় প্রভাব খাটিয়ে নিজের পদে বহাল থাকার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনের বারবার নির্দেশ সত্ত্বেও কর্মস্থল ছাড়ছেন না ডা. কামাল আহমেদ। গত ১২ জানুয়ারি তাকে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলায় বদলি করা হলেও তিনি পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বদলির আদেশ অমান্য করায় তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ ১৯ ও ২২ ফেব্রুয়ারি তাকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হলেও তিনি ই-মেইলে ছুটির আবেদন পাঠিয়ে সময়ক্ষেপণ করছেন। সিভিল সার্জন ডা. আনিছুর রহমান তার এই আচরণকে চাকরি বিধির পরিপন্থী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ডা. কামাল আহমেদ পীরগঞ্জে নিজ বাড়িতে ‘কেয়া ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সরকারি হাসপাতালের রোগীদের সেখানে পরীক্ষা করাতে বাধ্য করার পাশাপাশি অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না হয়েও বিভিন্ন ক্লিনিকে অবৈধভাবে অপারেশন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া হাসপাতালের কর্মীদের হয়রানি ও বদলি বাণিজ্য নিয়েও ক্ষুব্ধ সংশ্লিষ্টরা।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাছবীর হোসেন জানান, সরকারি আদেশ অমান্য করা শৃঙ্খলাভঙ্গের শামিল এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সিভিল সার্জন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

অভিযুক্ত ডা. কামাল আহমেদ অবশ্য অসুস্থতার অজুহাত দেখিয়ে দাবি করেছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।




আমার লোক, তোমার লোক’ ব্যাধি থেকে দলগুলোকে বের হতে হবে: আসিফ

আমার লোক, তোমার লোক’ ব্যাধি থেকে দলগুলোকে বের হতে হবে: আসিফ

ad300