| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাঁশখালীতে সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা

  • প্রকাশের সময় : 13-11-2025 | 05:21 PM
বাঁশখালীতে সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা
ad728


নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীতে অস্ত্রসহ আটক পাঁচ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা করেছে দুষ্তকৃতকারীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার নতুন বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটক পাঁচজন হলেন, আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, তাঁরা স্থানীয় সন্ত্রাসী মনসুর বাহিনীর সদস্য।

কোস্টগার্ড জানায়, বৃহষ্পতিবার ভোরে বাঁশখালী উপজেলার নতুন বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। ওই সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের গার্ডের বহনকারী গাড়ির ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে। আবার আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাতো বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক সন্ত্রাসীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।