| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) ভারতে স্বাধীনতা দিবসের ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

  • প্রকাশের সময় : 15-08-2026 | 01:30 PM
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ad728

তবে বন্দরের অভ্যন্তরে দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে দুই দেশের বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকের জট বাড়ছে, এতে আর্থিক ক্ষতিও বাড়বে। রবিবার সকাল থেকে কার্যক্রম চালু হলেই পণ্যজট কমবে। বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ১৫ আগস্ট ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে।




সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ad300