| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

  • প্রকাশের সময় : 27-12-2025 | 07:56 PM
ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩
ad728
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সবাই যশোর জেলার বাসিন্দা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যশোরের নিশান (২৩), রহমতুল্লাহ (৪০) ও বিউটি বেগম (৩০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রহমতুল্লাহর স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা এবং অ্যাম্বুলেন্সের চালক কৃষ্ণ। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে নীলার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনাগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সটির প্রচণ্ড ধাক্কা লাগলে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





সর্বশেষ সংবাদ
নির্বাচনী পরিবেশ ইতিবাচক: প্রধান উপদেষ্টার

নির্বাচনী পরিবেশ ইতিবাচক: প্রধান উপদেষ্টার

ad300