| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মসজিদে নামাজরত বিএনপি কর্মীদের ওপর হামলা: গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : 29-11-2025 | 02:08 PM
মসজিদে নামাজরত বিএনপি কর্মীদের ওপর হামলা: গ্রেপ্তার ২
ad728
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওলভোগ দয়হাটা এলাকার বায়তুল আমান জামে মসজিদে নামাজরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে (বাদ মাগরিব) এই হামলার ঘটনা ঘটে। হামলায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু-এর আটজন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে এবং পুলিশ জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় একটি জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু দয়হাটা এলাকায় এসেছিলেন। তিনি মসজিদে নামাজরত থাকা অবস্থায় একদল লোক অতর্কিত হামলা চালায়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম (৪৮), আকতার হোসেন (৪৫) ও মমিনুল ইসলাম ফাহিম (২২)।

মীর সরাফত আলী সপু এই হামলাকে 'সন্ত্রাসীদের কাজ' আখ্যা দিয়ে বলেন, চাপাতি দিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। তিনি দ্রুত সব হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সরাফত আলী সপুর পক্ষে রুবেল নামের এক ব্যক্তি শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, মসজিদের ভেতর ও বাইরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরও জানান, মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই আসনে সরাফত আলী সপু মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এর আগে বিক্ষোভও করেছিলেন। চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ad300