| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ময়মনসিংহে চলছে ভোটগ্রহণ

  • প্রকাশের সময় : 12-02-2026 | 12:29 PM
ময়মনসিংহে চলছে ভোটগ্রহণ
ad728
ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ নগরীর রামবাবু রোডের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেছেন। অন্যান্য ভোটারদেরও ভোট দিতে কেন্দ্রে আসতে দেখা যায়।

নগরীর পচাপুকুর পাড় এলাকা থেকে ভোট দিতে আসেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘গত ১৭ বছর আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। 

নগরীর সাহেব আলী রোড থেকে ভোট দিতে আসেন হাফিজা খাতুন। তিনি বলেন, ‘অনেক বছর যাবৎ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এবার সেই সুযোগ পেয়েছি। আমরা পরিবর্তন চাই, একই সঙ্গে দেশের উন্নয়ন চাই।’

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম মানিক বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি নারী কেন্দ্র। এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪১ জন। আশা করি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।’

ময়মনসিংহ জেলার ১১ আসনে মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ০৬ হাজার ৮৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪১ জন। ১১টি আসনে বৈধ প্রার্থী এখন পর্যন্ত ৬৭ জন।

ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলম 



লিসার ফরাসি প্রেমিক এখন কোরিয়ায়

লিসার ফরাসি প্রেমিক এখন কোরিয়ায়

ad300