| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকের ভিতর থেকে ছাত্রলীগ কর্মীর মরদেহ

  • প্রকাশের সময় : 24-01-2026 | 08:26 PM
লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকের ভিতর থেকে ছাত্রলীগ কর্মীর মরদেহ
ad728
লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি (২১) হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাব্বি ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। ঘটনার সময় চন্দ্র প্রবাহবাঘ গ্রামের শেখের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে সেখানে যুবকের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, ভাতিজা রাব্বি ৮ দিন নিখোঁজ ছিল। স্থানীয়রা গন্ধ এবং মাছি উড়তে দেখে খবর দেয়। পরে আমরা এসে ঘটনাস্থলে এসে ফাঁকা বাড়ির ট্যাংকির ভেতর রাব্বির মরদেহ দেখি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা এখনই বলতে পারছি না।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ মামলার প্রস্তুতি চলছে।