| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকারি নির্দেশকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে চলছে স্কুল কার্যক্রম

  • প্রকাশের সময় : 22-02-2026 | 10:01 PM
সরকারি নির্দেশকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে চলছে স্কুল কার্যক্রম
ad728
পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সরকারের এই সুস্পষ্ট নির্দেশনার কোনো তোয়াক্কা না করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরকারি নির্দেশকে রীতিমতো ‘বৃদ্ধাঙ্গুলি’দেখিয়ে নিজেদের খেয়াল খুশিমতো প্রতিষ্ঠানটি খোলা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি ছুটির মধ্যেও জোরপূর্বক ক্লাস পরিচালনা করছে।
সরকার যেখানে শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে, সেখানে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, স্কুল খোলা রাখার কারণে বাধ্য হয়েই শিক্ষার্থীদের ক্লাসে পাঠাতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা রোজার মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, "সরকার স্কুল বন্ধ দিলেও এরা মানছে না। বাচ্চাদের না পাঠালে যদি পরীক্ষায় প্রভাব পড়ে, সেই ভয়ে বাধ্য হয়েই স্কুলে পাঠাতে হচ্ছে।"

সরকারের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের সঠিক নজরদারি না থাকার কারণেই এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো নিয়ম তৈরি করে চলার সাহস পাচ্ছে।

এ বিষয়ে জানতে ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো সদুত্তর পাওয়া যায়নি। এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা দ্রুত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারি নির্দেশ অমান্যকারী এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সোনারগা প্রতিনিধি/সজিব