| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সাতকানিয়ার তাহসান হত্যা মামলার আসামি মহিউদ্দিন ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মহিউদ্দিনকে (৩০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল।

  • প্রকাশের সময় : 14-10-2026 | 03:23 PM
সাতকানিয়ার তাহসান হত্যা মামলার আসামি মহিউদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ad728


বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মোনাফের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, সাতকানিয়া থানার মামলা নম্বর-১০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা তাহসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মহিউদ্দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭ ও এসআরবি-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


চট্টগ্রাম প্রতিনিধি:




সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ad300