| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাতক্ষীরা-৩ আসন: বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহিদুলের সমর্থকদের অর্ধদিবস হরতাল

  • প্রকাশের সময় : 04-11-2025 | 10:20 PM
সাতক্ষীরা-৩ আসন: বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহিদুলের সমর্থকদের অর্ধদিবস হরতাল
ad728

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে  অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকেরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নলতা হাসপাতাল মোড়ে  বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আজ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, শহিদুল আলম মনোনয়ন না পেলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে। তারা বিএনপির কেন্দ্রিয় কমিটিকে এ আসনের মনোনয়ন পরিবর্তন করার আহ্বাণ জানান।