| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

৯ মাস পর খুললেও পর্যটকশূন্য সেন্ট মার্টিন

  • প্রকাশের সময় : 08-11-2025 | 10:23 PM
৯ মাস পর খুললেও পর্যটকশূন্য সেন্ট মার্টিন
ad728
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও, সরকারের কঠোর শর্ত ও জটিলতার কারণে আট দিনেও কোনো পর্যটকের পা পড়েনি দ্বীপে। জাহাজ মালিকরা দিনে গিয়ে দিনে ফিরে আসার শর্ত এবং কক্সবাজার শহর থেকে দীর্ঘ পথের কারণে জাহাজ চালানো বন্ধ রেখেছেন। এতে দ্বীপের ২৩০টির বেশি হোটেল-রিসোর্ট খালি পড়ে আছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে কঠোর শর্ত ও দীর্ঘ সমুদ্রপথের কারণে গত আট দিনেও কোনো পর্যটক দ্বীপে যেতে পারেননি। জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপটির পর্যটন খাত স্থবির হয়ে পড়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে সরকারের কোনো বাধা নেই। তবে দিনের বেলায় গিয়ে দিনেই ফিরে আসতে হবে; রাতে কোনো পর্যটকের দ্বীপে থাকা যাবে না।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ ছাড়লে সেন্ট মার্টিন পৌঁছাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। এতে পর্যটকদের দীর্ঘ সময় ভ্রমণ করে সেদিনই ফিরে আসা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, রাতযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহী হচ্ছেন না এবং টিকিট বিক্রি হচ্ছে না। কক্সবাজার শহর থেকে আসা-যাওয়ায় একটি জাহাজের জ্বালানিসহ দৈনিক খরচ হয় প্রায় ১০ লাখ টাকা। পর্যটক না থাকলে পুরোটাই লোকসান হবে। জাহাজ মালিকরা আপাতত নভেম্বর মাসে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে উখিয়ার ইনানী অথবা টেকনাফের কোনো জায়গা থেকে জাহাজ চালানোর সুযোগ দিলে দ্রুত চলাচল শুরু করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, জাহাজ মালিকরা চলাচল বন্ধ রাখলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। সরকারের সেই নির্দেশনা অনুযায়ী পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কিনতে হবে। এছাড়া রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি এবং একবার ব্যবহার্য প্লাস্টিক বহন নিষিদ্ধ করা হয়েছে।

পর্যটক না থাকায় দ্বীপের হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি শিবলুল আযম কোরেশী হতাশা ব্যক্ত করে বলেন, কোটি টাকা খরচ করে দ্বীপের হোটেল-রিসোর্ট সংস্কার করা হয়েছে। নভেম্বর মাসে রাতযাপনের ব্যবস্থা করা হলে এ সংকট দেখা দিত না। বর্তমানে এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া—দুটো জাহাজকে পর্যটক পরিবহনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস পর্যটকদের রাতে দ্বীপে থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।



সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

ad300