| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চট্টগ্রাম রয়্যালসে যোগ দিচ্ছেন পাকিস্তানি হারিস

  • প্রকাশের সময় : 13-01-2026 | 06:42 PM
চট্টগ্রাম রয়্যালসে যোগ দিচ্ছেন পাকিস্তানি হারিস
ad728
চলতি বিপিএলে ইনজুরির কবলে পড়া ইংলিশ ব্যাটার রসিংটনের বিকল্প হিসেবে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসকে দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম রয়্যালস। বিসিবি পরিচালিত এই দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। নতুন ম্যানেজমেন্টের অধীনে হারিসের অন্তর্ভুক্তি চট্টগ্রামের ব্যাটিং শক্তিকে আরও বাড়াবে বলে আশা করছেন টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।

আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রামের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার রসিংটন। তার জায়গায় উপযুক্ত কাউকে খুঁজতে ফিল সল্ট ও অ্যাডাম লাথামের মতো তারকাদের সাথে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মারকুটে ওপেনার মোহাম্মদ হারিসের দিকেই ঝুঁকেছে রয়্যালস ম্যানেজমেন্ট। বর্তমানে হারিসের সঙ্গে আলোচনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

উল্লেখ্য, মালিকানা বদলের পর বিসিবির তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম রয়্যালস এবার দুর্দান্ত ফর্মে আছে। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে সিলেট পর্বে তারা ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জয় তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ নক-আউট পর্বের আগেই হারিসের দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।