দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্দ্ধ -১৯ বিশ্বকাপে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে মাত্র ১৩০ রানেই গুটিয়ে দিল বাংলাদেশী অনূর্দ্ধরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম টস জিতে ফিল্ডিং করার সঠিক সিদ্ধান্ত নেন। বোলাররা সম্মিলিত আক্রমণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নেপাল যুবারা মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের পক্ষে সবুজ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন, এছাড়া সাদ, আজিজুল এবং শাহরিয়ার প্রত্যেকে ২টি করে উইকেট নেন। নেপালের হয়ে অভিষেক তিওয়ারি সর্বোচ্চ ৩০ রান করেন।
আগে ব্যাটিংয়ে নেমে নেপাল যুব দল শুরুটা খারাপ করেনি। সাহিল প্যাটেল (১৮) এবং নিরাজ কুমারের (১৪) ব্যাটে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠে। তবে সাদ ইসলাম এই জুটি ভাঙার পর নেপালের ইনিংসে বড় ধস নামে। মাত্র ৬১ রানের মধ্যে তারা ৫টি উইকেট হারায়।
৪০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত বংশ ছেত্রী (৪), নিরাজ কুমার, নিশ্চল ছেত্রী (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫) সাজঘরে ফেরেন। সাদের পর ৩টি উইকেট নিয়ে সবুজ নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।
নেপালের ইনিংসে অভিষেক তিওয়ারি সর্বোচ্চ ৩০ রান এবং আশিষ লুহার দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন। কিন্তু আজিজুল হাকিম এবং শাহরিয়ারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের ইনিংস ১৩০ রানেই থেমে যায়। সাদ, আজিজুল ও শাহরিয়ার প্রত্যেকে সমান ২টি করে এবং আল-আমিন ১টি উইকেট শিকার করেন।
এর অঅগে গত ১৩ ডিসেম্বর বাংলাদেশী যুবারা আফগানিস্থানকে হারায়।