| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বিপিএলের ফাইনাল ঘিরে যত আয়োজন

  • প্রকাশের সময় : 23-01-2026 | 04:31 PM
বিপিএলের ফাইনাল ঘিরে যত আয়োজন
ad728
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচ দিয়েই হবে শিরোপার নির্ধারণ। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে নানা রকম আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই ইনিংসের মাঝপথে থাকবে ২০ মিনিট বিরতি। এরপর রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ফাইনাল শেষ হওয়ার কথা রয়েছে।
ফাইনালের মুহূর্তটিকে জাদুকরী সন্ধ্যা হিসেবে অভিহিত করে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

এতে উল্লেখ করা হয়েছে, সব বয়সের ক্রিকেটপ্রেমীরা, ২৩ জানুয়ারি শুক্রবার বিপিএল ফাইনালের প্রাক্বালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জাদুকরী সন্ধ্যার অংশ হতে আসুন।
তবে এখনও দেখা মেলেনি ট্রফির। বিসিবি সেই পরম আরাধ্য ট্রফি উন্মোচন করবে দর্শকদের সামনেই। বিপিএলের ফাইনাল শুরুর আগে বিকাল সাড়ে ৪টায় সেই ট্রফি উন্মোচনের আগে আবার সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাথে থাকবে রংবেরঙের আবহে বিপিএল ফাইনালের অন্যরকম উন্মাদনা।

এদিন মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে রাজশাহী ছিল শীর্ষে, চট্টগ্রাম ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে। তবে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী হেরে যায় চট্টগ্রামের কাছে। চট্টগ্রাম প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। রাজশাহীকে আবারো খেলে কোয়ালিফায়ার। এতে তাদের প্রতিপক্ষ ছিল এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানো সিলেট টাইটান্স।
দ্বিতীয় কোয়ালিফায়ারে অবশ্য হতাশ হতে হয়নি রাজশাহীকে। সিলেটকে হারিয়ে ঠিকই জায়গা করে নেয় ফাইনালে। কাগজে-কলমে আসরের সেরা দুই দলের সেই লড়াইকে যতটা সম্ভব রঙিন করে তোলার চেষ্টাই চলছে বিসিবি।




মেডিকেল বোর্ডের পরামর্শেই ম্যাডামের লণ্ডন যাত্রা নির্ভর করছে

মেডিকেল বোর্ডের পরামর্শেই ম্যাডামের লণ্ডন যাত্রা নির্ভর করছে

ad300