| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলার

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন,বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলারের বেশি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখতে ফুটবলপ্রেমীদের গুনতে হচ্ছে অবিশ্বাস্য অর্থ। শনিবারের সর্বশেষ তালিকা অনুযায়ী, টিকিটমাস্টারে পুনর্বিক্রির সবচেয়ে কম দামের টিকিটও ১০ হাজার ৩১৭ ডলারের বেশি দেখা গেছে।

  • প্রকাশের সময় : 19-07-2026 | 04:35 PM
বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলার বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলার
ad728

মুহূর্তেই শেষ ৬ হাজার ডলারের টিকিট

ফিফার অফিশিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে গোলপোস্টের পেছনের মাঝামাঝি স্তরের কিছু আসনের দাম ছিল ৬ হাজার ৪১১ ডলার থেকে। তবে শনিবার দুপুরের মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়। এরপর ওপরের গ্যালারির তুলনামূলক কম সুবিধাজনক আসনের দামও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছায়।

মাঠের কাছাকাছি বসতে খরচ ৬০ হাজার ডলার পর্যন্ত

বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলারবিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলার


মাঠের কাছাকাছি নিচের গ্যালারি ও প্রিমিয়াম আসনের দাম ১৬ হাজার ডলার থেকে শুরু করে প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে। স্টাবহাব ও সিটগিকের মতো তৃতীয় পক্ষের পুনর্বিক্রয় প্ল্যাটফর্মেও কয়েকটি টিকিটের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি দেখা গেছে। টিকিটের প্রাপ্যতা ও দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

দাম নিয়ে সমালোচনা

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফিফার ডায়নামিক প্রাইসিং বা চাহিদার সঙ্গে দাম বাড়ানোর ব্যবস্থা নিয়ে সমালোচনা ছিল। অনেক সমর্থকের অভিযোগ, অতিরিক্ত দামের কারণে সাধারণ ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

দুই প্রজন্মের দুই তারকার লড়াই

ফাইনালটির বাড়তি আকর্ষণ আর্জেন্টিনার অভিজ্ঞ নেতৃত্ব এবং স্পেনের নতুন প্রজন্মের তারকাদের মুখোমুখি হওয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার অপেক্ষায় রয়েছে স্পেন।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।

রাজধানী টিভি | স্পোর্টস ডেস্ক




সর্বশেষ সংবাদ
সেফটি অডিট ছাড়াই চলছে মেট্রো-এখনো অনেক বড় ত্রুটি আছে : ডিএমট

সেফটি অডিট ছাড়াই চলছে মেট্রো-এখনো অনেক বড় ত্রুটি আছে : ডিএমট

ad300