| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্বকাপ বর্জন বাংলাদেশের বড় ভুল: মদন লাল

  • প্রকাশের সময় : 26-01-2026 | 02:11 PM
বিশ্বকাপ বর্জন বাংলাদেশের বড় ভুল: মদন লাল
ad728
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে একটি 'বিরাট ভুল' হিসেবে অভিহিত করেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। তার দাবি, পাকিস্তানের উসকানিতে প্ররোচিত হয়ে বিসিবি এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ও ক্রিকেটীয় ক্ষতির সম্মুখীন হবে।

নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল অভিযোগ করেছেন, বিসিবিকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান। মূলত মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তান নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছে বলে তার দাবি।

মদন লালের মতে, ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় থেকে বিশ্বকাপ বর্জন করা বাংলাদেশের জন্য বোকামি ছাড়া আর কিছুই নয়। এতে ভারতের কোনো ক্ষতি না হলেও বাংলাদেশ অর্থনৈতিক ও বৈশ্বিক ভাবমূর্তির দিক থেকে বড় সংকটে পড়বে। তিনি উল্লেখ করেন, আইসিসি তার অবস্থানে সঠিক ছিল এবং পাকিস্তানের প্ররোচনাতেই বাংলাদেশ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দেয়। বিসিবি তাদের দাবিতে অটল থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের এই সরে দাঁড়ানোর ফলে কপাল খুলেছে স্কটল্যান্ডের; তারা এখন বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে।





শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আ

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আ

ad300