| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অ-১৭ দল

  • প্রকাশের সময় : 26-11-2025 | 02:47 PM
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অ-১৭ দল
ad728
চীনের চংকিনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। আজ (২৬ নভেম্বর) তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এই জয়ের ফলে তিন ম্যাচে বাংলাদেশের গোল সংখ্যা দাঁড়াল ১৮। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল করেন এবং ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগের ওপর আধিপত্য বিস্তার করে চাপ বজায় রাখে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুটি গোল পায়; প্রথমে ২৪ মিনিটে আরিফের পাস থেকে ইকরামুল হেডের মাধ্যমে এবং এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও তিনটি গোল করে ব্যবধান বাড়ায়। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে অধিনায়ক ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূরপাল্লার জোরালো শটে চতুর্থ গোলটি করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন এই জয়ে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে, গোলের সুযোগ তৈরি করেছে এবং তা কাজে লাগিয়েছে।" তিনি জানান, আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ 'এ' গ্রুপে রয়েছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর শক্তিশালী বাহরাইনের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশের মুল প্রতিদ্বন্দ্বী মূলত স্বাগতিক চীন ও বাহরাইন।




নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদ

নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে হবে: স্বরাষ্ট্র উপদ

ad300