সিরিজ নির্ধারণী লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ফিল্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকায় আজ যারা জিতবে তারাই ট্রফি ঘরে তুলবে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশে ৩টি পরিবর্তন এসেছে। শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন ঢুকেছেন। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।