| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি:২৫ডিসেম্বর চূড়ান্ত হবে অধ্যাদেশ

  • প্রকাশের সময় : 09-12-2025 | 12:06 AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি:২৫ডিসেম্বর চূড়ান্ত হবে অধ্যাদেশ রাজধানীর ৭টি কলেজ নিয়ে ঢাকা-সেন্ট্রাল-ইউনিভার্সিটি- অধ্যাদেশ চূড়ান্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মন্ত্রণালয় এ তথ্য জানাল
ad728


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ প্রথম ব্যাচের (২০২৪-২৫) ক্লাস আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে খসড়া অধ্যাদেশ নিয়ে ২৫ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে বলে শিক্ষামন্ত্রণালয়ের বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মন্ত্রণালয় এ তথ্য জানাল।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সব মহলের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশের খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করা হচ্ছে। ২৫ ডিসেম্বর খসড়া অধ্যাদেশ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্কুলিং কাঠামোর বিরোধিতা করে আন্দোলনে নামা শিক্ষকদের প্রসঙ্গও রয়েছে বিজ্ঞপ্তিতে। এসব শিক্ষক সরকারি কর্মচারী হিসাবে পেশাদ্বারিত্ব বজায় রাখবেন বলে মন্ত্রণালয় আশা করছে।
 এদিকে রাজধানীর ৭টি  কলেজ নিয়ে ঢাকা-সেন্ট্রাল-ইউনিভার্সিটি- অধ্যাদেশ চূড়ান্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের গতকাল ও আজও চলমান।