| বঙ্গাব্দ
শিরোনাম :
মুরগি-ডিমের দাম কমলেও চড়া সবজির বাজার, পাকা টমেটো ১৬০ টাকা কেজি চট্টগ্রামের উন্নয়নে সকল সেবা সংস্থার সমন্বয় চায় সচেতন চট্টলাবাসী নাগরিক উন্নয়ন ফোরাম আন্তর্জাতিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা: মেছবাহ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি আজ বিশ্ব টেলিভিশন দিবস রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে

মুরগি-ডিমের দাম কমলেও চড়া সবজির বাজার, পাকা টমেটো ১৬০ টাকা কেজি

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে কিছু সবজির দাম আবারও বেড়েছে। যদিও শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে নতুন মৌসুমের দেশি পাকা টমেটো বাজারে এলেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে।

  • প্রকাশের সময় : 27-11-2026 | 03:58 PM
মুরগি-ডিমের দাম কমলেও চড়া সবজির বাজার, পাকা টমেটো ১৬০ টাকা কেজি
ad728

কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারে কিছু সবজির দাম আবারও বেড়েছে। যদিও শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে নতুন মৌসুমের দেশি পাকা টমেটো বাজারে এলেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে টমেটো আমদানি কমে যাওয়ায় দেশি পাকা টমেটোর দাম এখনো কমেনি। সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

বাজারে প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা, ভালো মানের শিম ১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতিটি ৩০ থেকে ৫০ টাকা। নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে রাজধানীর বাজারে গত এক মাসে মুরগি ও ডিমের দাম কমেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের বাদামি ডিমের দামও কমে প্রতি ডজন ১৩০ থেকে ১৪০ টাকায় নেমেছে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, শীতের আগাম সবজির সরবরাহ বাড়লে আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দাম আরও কমতে পারে।




সর্বশেষ সংবাদ
নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

ad300