১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড। তখন তিনি, সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এরপর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে ১৯৩৬ সালে বিবিসি প্রথম টিভি সম্প্রচার চালু করে। টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে। ১৯৯৬ সালে জাতিসংঘ আয়োজিত একটি ফোরামে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে বেছে নেওয়া হয়।। যোগাযোগ ও বিশ্বায়নে টেলিভিশন যে ভূমিকা পালন করে সে সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এইদিনটি স্থানীয় এবং বিশ্ব স্তরে পালিত হয়।
প্রিন্ট মিডিয়া, রেডিও এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের ভূমিকা সম্পর্কিত বিভিন্ন মতামত চারিদিকে পৌঁছে দেওয়া হয় এবং বিভিন্ন সাংবাদিক, লেখক, ব্লগার একত্রিত হয়ে টেলিভিশন দিবস সম্পর্কিত তথ্য প্রচার করেন। স্কুল-কলেজগুলিতে, টেলিভিশন কীভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে এবং কীভাবে এটি গণতন্ত্র এবং টেলিভিশনের মধ্যে যোগসূত্র সরবরাহ করে, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতিতে টেলিভিশনের ভূমিকা ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। গণতন্ত্র, শান্তি ও বিশ্বে টেলিভিশনের গুরুত্ব নির্ধারণের জন্য, বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলন এবং বক্তৃতাও অনুষ্ঠিত হয়।
সবশেষে, আমার ব্যক্তিগত অভিমত আগের মত টেলিভিশন প্রচারিত সংবাদের উপর তেমন বিশ্বাস করতে চায় না সাধারণ মানুষ। কারণ, রং মেশানো লোক দেখানো কিছু নিউজ হয়, যা বাস্তবতার সাথে কোন মিল থাকে না...
আমি একজন অদম কর্মী টেলিভিশন কাজ করি...সে হিসেবে রাজধানী টেলিভিশন গণমানুষের কথা প্রচার করে। ধন্যবাদ, রাজধানী টেলিভিশন।