| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ৪৪৩৩ টাকা

  • প্রকাশের সময় : 28-03-2026 | 04:20 PM
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ৪৪৩৩ টাকা
ad728
দেশের বাজারে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ বিকেল ৪টা থেকেই কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। একদিনের ব্যবধানে দুই দফায় দাম বাড়ার ফলে স্বর্ণের বাজার এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের কারণে স্বর্ণের এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানভেদে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমানুপাতিক হারে বাড়ানো হয়েছে। দেশের জুয়েলারি ইতিহাসে এত কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামের এমন বড় উত্থান এর আগে দেখা যায়নি। এই সিদ্ধান্তের ফলে বিয়ের মৌসুম ও উৎসবের কেনাকাটায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।




সর্বশেষ সংবাদ