| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুমার শানুর মানহানির মামলায় যা বললেন প্রাক্তন স্ত্রী

  • প্রকাশের সময় : 22-12-2025 | 02:45 PM
কুমার শানুর মানহানির মামলায় যা বললেন প্রাক্তন স্ত্রী
ad728
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার তিক্ততা এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি কুমার শানুর মানহানির মামলায় মুখ খুললেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্রাচার্য। গায়কের করা কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া গায়কের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন রীতা। 

এসব অভিযোগের পর নিজের ভাবমূর্তি রক্ষায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা উল্লেখ করে মামলা দায়ের করেন শানু। ৫০ কোটির দাবিতে অবাক রীতা গত ১৭ ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুরুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের কথা শোনা গেলেও, রীতা জানিয়েছেন ভিন্ন কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওর পক্ষ থেকে আমাকে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, সেখানে ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে।

আমি বুঝতে পারছি না ও কীভাবে ভাবল যে আমার কাছে এত টাকা আছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয়। ও কি ভুলে যাচ্ছে যে ও নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধেই মামলা করছে?

রীতা আরও বলেন, যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন ওর অন্য সম্পর্কগুলো প্রকাশ্যে আসে। তখন আমার বয়স এতই কম ছিল যে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমাকে রান্নাঘরে আটকে রাখা হতো, বাচ্চার দুধ কিংবা চিকিৎসার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল।



মিথ্যা প্রচার করে দেশে  নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

ad300