| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

  • প্রকাশের সময় : 04-01-2026 | 05:22 PM
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই
ad728
বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর শ্যালক দেশের আরেক প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। উন্নত চিকিৎসার জন্য এ বছরের জুলাইয়ে তাঁকে দেশের বাইরেও নেওয়া হয়। এরপর দেশে আনা হলে সবকিছু ঠিকঠাক চলছিল। আজ রোববার সন্ধ্যায় তাঁর শরীরে একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুপুর ১২ টা ৩০ মিনিটে মারা যান আব্দুল লতিফ বাচ্চু। 

চলচ্চিত্র ও নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন সততা ও বিচক্ষণতার সঙ্গে। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে, কাজ করেছেন আলোর পিপাসা, আগন্তুক ও দর্পচূর্ণ সিনেমায়। ১৯৬৮ সালে রূপকুমারী সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর অবুঝ মন সিনেমায় কাজ করেন চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে।

পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমা হলো বলবান, যাদুর বাঁশি (বাচসাস) দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা ও প্রতারক। ক্যারিয়ারের নানান অর্জনের মধ্যে বাচসাস ছাড়াও তিনি ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী এবং বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।




ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল

ad300