| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

তানজিন তিশা ভারতে না গিয়ে চলে যান আমেরিকা

  • প্রকাশের সময় : 27-11-2025 | 04:47 PM
তানজিন তিশা ভারতে না গিয়ে চলে যান আমেরিকা
ad728
অভিনেত্রী তানজিন তিশাকে কেন্দ্র করে দেশীয় শোবিজে চলছে বিব্রতকর এক ঘটনা । অভিযোগ, কলকাতার একটি ছবির জন্য অগ্রিম দেওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা নিলেও কাজ না করে আমেরিকা চলে গেছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অভিনেত্রী নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করে বলেন, এই ছবির কারণে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিশার দাবি, উল্টো তিনি দুই মাস অপেক্ষা করেছেন শুটিং এর জন্য কিন্তু কথা থাকলেও পরিচালক প্রস্তুত ছিলেন না তাই সরে দাঁড়াতে বাধ্য হন। 

প্রথম অভিযোগটি তুলেছেন প্রযোজক হিসেবে পরিচয় দেওয়া শরীফ খান। তিনি বলেন , ভালোবাসার মরশুম শিরোনামের ছবির জন্য তিশা অগ্রিম টাকা নিয়ে কাজ না করে আমেরিকা চলে গেছেন। কিন্তু তিশা অস্বীকার করে বলেছেন, শরীফ ওই ছবির কোনো প্রযোজক নন।

এবার ছবির পরিচালক এমএন রাজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন । তিনি স্পষ্ট করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, তিশা ভুল বিবৃতি দিচ্ছেন। পরিচালকের দাবি, তিশাকে টাকা দেওয়া হয়েছে।

কাজ না করায় সেই টাকা তাকে ফেরত দিতেই হবে। এক সাক্ষাৎকারে এমএন রাজ বলেন, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। ভেতরে ভেতরে কী হয়েছে জানতাম না। কিন্তু যেহেতু তিশাকে টাকা দেওয়া হয়েছে, সে অবশ্যই ফেরত দেবে।
কোনো চুক্তিপত্রে টাকা ফেরতের বিষয় লেখা থাকে না। এটা নিয়মই নয়। সে কাজ করেনি, কিছু টাকা তো ফেরত দিতেই হবে।

পরিচালক আরো জানান, তারা তিশার জন্য এক মাস অপেক্ষার পর ছবির অন্য গুরুত্বপূর্ণ শিল্পীর (বলিউড অভিনেতা শারমান যোশি) শিডিউল বদলাতে হয়েছে।

তাঁর মতে, তিশার জন্য অনুরোধ করে শারমানের তারিখ বদলেছি। কিন্তু তিশা অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্টটাও জমা দেয়নি সে আমেরিকায় চলে যায়। আমি শুধু বলেছিলাম, পাসপোর্ট জমা দাও, তারপর যাও।

এম এন রাজের দাবি, নির্ধারিত দিন সকাল ৯টায় অ্যাম্বাসিতে যাওয়ার কথা থাকলেও তিশা এক ঘণ্টা দেরিতে যান এবং পরে অপমানজনক ভঙ্গিতে আচরণ করেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। পরিচালক বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে ভিসা স্লট ঢুকছিল না, কিন্তু তিশা নিজে সক্রিয় ছিল না।

এমএন রাজ আরো বলেন, আমরা সেপ্টেম্বরের ১৭-১৮ ও ১৯ তারিখ নায়িকা ছাড়াই শুট করেছি দুর্গাপূজার আগে পর্যন্ত অপেক্ষা করেছি এরপর বাধ্য হয়ে নতুন নায়িকা নিয়েছি। তিনি মনে করছেন, এখন তিশার দেওয়া বিবৃতিই ভুল বা অসঙ্গতিপূর্ণ।



নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

ad300