| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারতের টেলিভিশন বাংলাদেশে বন্ধ রাখতে হবে:সোহেল রানা

  • প্রকাশের সময় : 06-01-2026 | 04:04 PM
ভারতের টেলিভিশন বাংলাদেশে বন্ধ রাখতে হবে:সোহেল রানা
ad728
ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

অন্য একটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের কড়া সমালোচনা করেন সোহেল রানা লিখেছেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে। যার ফলে প্রচুর সমস্যা তৈরি হচ্ছে।

বলা দরকার, আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিনেতা মিশা সওদাগর, কুদ্দুস বয়াতিসহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তারকা শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সমালোচনার ঝড় বইছে।