| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যদি মৃত্যুও হয় সেটি হবে শহিদি মৃত্যু: অভিনেত্রী

  • প্রকাশের সময় : 16-12-2025 | 02:46 PM
যদি মৃত্যুও হয় সেটি হবে শহিদি মৃত্যু: অভিনেত্রী
ad728
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করায়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হত্যার হুমকির মুখে পড়েছেন। 

হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি পোস্টের জের ধরেই তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি মৃত্যুও হয় তবে সেটা হবে শহিদি মৃত্যু।

অভিনেত্রী জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, মত প্রকাশ করাটাই যদি অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।

হুমকি পাওয়ার পর সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে চমক লেখেন, তিনি কোনো অপরাধ করেননি, কেবল একজন আহত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অবস্থান প্রকাশ করেছেন। তার কথায়, একজন মানুষ গুরুতর হামলার শিকার হয়েছে। তার সুস্থতা কামনা করাটাই যদি কারও অপরাধ মনে হয়, তবে তা দুঃখজনক।

অভিনেত্রী জানান , এ ধরনের হুমকি তাকে আতঙ্কিত করলেও তিনি ন্যায়ের জায়গা থেকে সরে আসবেন না। তিনি মনে করেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং ভয় দেখিয়ে তা দমন করা যাবে না।

শুধু তাই নয়, একটি ভিডিও বার্তা দিয়েও ন্যায়ের পক্ষে থাকবেন বলে নিজের অবস্থান জানান চমক। সেখানে তিনি বলেন, যদি মৃত্যুও হয় তবে সেটা শহিদি মৃত্যু হবে। আমি পাত্তা দেই না হুমকি ধামকিকে।

চমকের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তিনি চান, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখুক এবং যারা এ ধরনের হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হোক।

উল্লেখ্য, শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার পরই অভিনেত্রী চমক এই হুমকির মুখে পড়েন বলে জানা গেছে।



ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

ad300