| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ

  • প্রকাশের সময় : 23-02-2026 | 02:14 PM
সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ
ad728
বলিউড সুপারস্টার সালমান খানের বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে দেখতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গেলেন শাহরুখ খান। সেখানে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান সেলিম খান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে পৌঁছান শাহরুখ খান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সালমান খান নিজেও। এর আগে আমির খান ও সঞ্জয় দত্তসহ বলিউডের একাধিক তারকা সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সেলিম খান। দ্রুত হাসপাতালে ভর্তির পর তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও বার্ধক্যজনিত কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে।

শাহরুখ ও সালমান খানের মধ্যকার তিন দশকের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে শুধু সালমানের সঙ্গেই নয়, পুরো পরিবারের সঙ্গেই শাহরুখের রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক। ক্যারিয়ারের শুরুর দিকে সেলিম খানের অবদানের কথা বিভিন্ন সময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, মুম্বাইয়ে আগমনের শুরুর দিনগুলোতে সেলিম খান তাকে অকৃত্রিমভাবে সমর্থন ও সহযোগিতা করেছিলেন।



প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

ad300