জনগণের কাছে সরকারের কার্যক্রম ও নিয়মিত আপডেট পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের নামে অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কর্মদিবসেই এই পেজটি উদ্বোধন করা হয়। ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে এই পেজে প্রধানমন্ত্রীর ছবি ও সরকারের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে।
ডিজিটাল যোগাযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় এই উদ্যোগ নিয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত, জরুরি ঘোষণা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সব খবর নাগরিকরা সরাসরি এই পেজ থেকে জানতে পারবেন। প্রথম কার্যদিবসেই পেজটি চালুর মাধ্যমে সরকারের আধুনিক ও জনবান্ধব যোগাযোগের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।