| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আফগানিস্তানে প্রাণঘাতী বিমান হামলা চালালো পাকিস্তান

  • প্রকাশের সময় : 22-02-2026 | 04:45 PM
আফগানিস্তানে প্রাণঘাতী বিমান হামলা চালালো পাকিস্তান
ad728
পাকিস্তান সরকার জানিয়েছে আফগানিস্তানে ‘উগ্রবাদীদের’ লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের সরকার জানিয়েছে বিমান হামলায়  বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।

রবিবার ইসলামাবাদ জানায়, সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিলো আফগানিস্তান। সেই প্রতিক্রিয়ায় আফগানিস্তানের সাতটি স্থানে ‘উগ্রবাদী গোষ্ঠীগুলোকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়। 

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী পাকিস্তানি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠী এবং ইসলামিক স্টেটের (আইএস) একটি শাখাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

গত বছরের অক্টোবরে দুইদেশ সীমান্ত সংঘাতে জড়িয়েছিল। এতে প্রায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানান, এবারের হামলায় নানগারহার ও পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা ও আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। এতে করে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।

নানগারহারের বিসুদ জেলা থেকে এএফপির সাংবাদিক জানিয়েছেন, দুর্গম পার্বত্য অঞ্চলের ওই গ্রামের বাসিন্দারা উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়ে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের সন্ধান করছেন। 

স্থানীয় বাসিন্দা আমিন গুল আমিন (৩৭ বছর) বলেন, আমরা অতি সাধারণ মানুষ। এখানকার বাসিন্দারা পরস্পরের আত্মীয়। বোমাবর্ষণ থেকে বেঁচে যাওয়া একজন  সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

নানগারহারের পুলিশ এএফপিকে জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে বোমাবর্ষণ শুরু হয়। খবর পাওয়া গেছে, তিন জেলায় আঘাত হানা হয়েছে ।