| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ওমরাহ ভিসায় ২ মাস মেয়াদ কমাল সৌদি আরব

  • প্রকাশের সময় : 31-10-2025 | 08:54 PM
ওমরাহ ভিসায় ২ মাস মেয়াদ কমাল সৌদি আরব
ad728
ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি সরকার। নতুন নীতি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালায়ের উদ্ধৃতি দিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

তবে হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার মেয়াদ আগের মতই তিন মাস থাকবে। তাতে কোনো পরিবর্তন হবে না।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসায় কিছু পরিবর্তন এনেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংশোধিত নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজ যাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন তাহলে ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভিসা ব্যবস্থাপনা সহজতর করা ও হজযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার সংবাদমাধ্যমকে বলেন, ওমরাহযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের মৌসুম শেষ হওয়া ও মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর লক্ষ্য হলো দুটি পবিত্র শহরে অতিরিক্ত ভিড় এড়ানো।
 
চলতি মাসের শুরুর দিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রালয় জানিয়েছিল, সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

এক বিবৃতিতে বলা হয়, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মন্ত্রণালয় জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।



সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

ad300