| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স

সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগে এবার দুর্নীতি বিরোধী আন্দোলনের আগুন জ্বলে উঠেছে ফিলিপিন্স।

  • প্রকাশের সময় : 22-09-2025 | 08:01 PM
দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স
ad728
সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগে এবার দুর্নীতি বিরোধী আন্দোলনের আগুন জ্বলে উঠেছে ফিলিপিন্স। 

রবিবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এতে শুরু হয় উত্তেজনা, বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে আর টায়ার পুড়িয়ে দেয়। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপিন্স সরকার ২০২২ সাল থেকে প্রায় ৯৫০ কোটি ডলার খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে। কিন্তু বর্ষায় রাজধানীসহ বহু এলাকা পানিতে ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ক্ষোভই বিক্ষোভে রূপ নেয়।

রবিবারের আন্দোলনে অনেকে মুখে মাস্ক পরে ছিলেন। কেউ কেউ জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’–এর পতাকা ব্যবহার করেন, যেটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশ ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভগুলোতেও প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেকের মতে, এ ধরনের কালচারাল প্রতীক তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশে নতুন ধরনের প্রতীকী ভাষা তৈরি করছে।
 
পুলিশ বলছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। তবে, রাজধানীর অন্য এলাকায় কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশও হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন।