| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফের গাজায় ইসরায়েলের হামলা, পশ্চিম তীরে দুজন নিহত

  • প্রকাশের সময় : 03-11-2025 | 08:58 PM
ফের গাজায় ইসরায়েলের হামলা, পশ্চিম তীরে  দুজন নিহত
ad728
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েরি বাহিনীর তাণ্ডব চলছে। দেশটি নানান অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে। সোমবার (৩ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া যায়। পশ্চিম তীরে হামলায়  দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির  পর থেকে অবরুদ্ধ ছিটমহলে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে  ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে নাবলুস শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। রামাল্লাহর উত্তর-পশ্চিম এলাকা থেকে ও বেইত রিমা থেকেও গ্রেফতারের খবর পাওয়া গেছে।

গত বুধবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা যুদ্ধবিরতি কার্যকর রাখবে, তবে যেকোনো চুক্তি লঙ্ঘনের কঠোর জবাব অব্যাহত রাখবে।

এদিকে গাজা সিটিতে ধ্বংসস্তূপ থেকে জটিল তল্লাশি অভিযানের মাধ্যমে আরও তিনজন বন্দীর মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন। আহত হয়েছে। 

অন্যদিকে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা,



এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

এই দিনে মেহজাবীনের জীবন পাল্টে গিয়েছিল

ad300