| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুরর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবারের এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করেছে, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় চালানো হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফ। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

  • প্রকাশের সময় : 24-11-2025 | 06:00 PM
বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫
ad728
লেবাননের রাজধানী বৈরুরর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবারের এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল দাবি করেছে, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় চালানো হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফ। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানিয়েছে, হামলার ফলে ভবন ও আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছিল। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। সংগঠনের কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে। ফলাফল এখনও স্পষ্ট নয়। এই হামলা স্পষ্টভাবেই রেড লাইন অতিক্রম করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামলার সরাসরি নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। যদিও দুই পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়। পরে সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে হামলা চালাচ্ছে—দাবি করছে, এসব হামলা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।