| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত, ফ্লাইট কমাতে পারে ২০ শতাংশ

  • প্রকাশের সময় : 08-11-2025 | 09:20 PM
যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত,  ফ্লাইট কমাতে পারে ২০ শতাংশ
ad728
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করে বলেছেন, চলমান সরকারি কার্যক্রমে স্থবিরতা (শাটডাউন) অব্যাহত থাকলে তিনি দেশজুড়ে ফ্লাইটের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমাতে বাধ্য হতে পারেন।

স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) এ সতর্কতা দেন তিনি, যখন দেশটির এয়ারলাইনগুলো সরকার ঘোষিত অভূতপূর্ব ফ্লাইট হ্রাসের নির্দেশনা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এরই মধ্যে ৪০টি প্রধান বিমানবন্দরে শুক্রবার থেকে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে। এই কাটছাঁটের পরিমাণ ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ফিনিক্স, ওয়াশিংটন ডিসি ও নিউয়ার্কসহ অন্তত ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়।

ট্রাম্প প্রশাসন কংগ্রেসের ডেমোক্র্যাটদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, যাতে তারা রিপাবলিকানদের তহবিল পরিকল্পনাতে সম্মতি দেন এবং সরকারের কার্যক্রম পুনরায় চালু হয়।
এই চাপের অংশ হিসেবেই বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা তুলে ধরা হয়েছে বলে বিশ্লেষকদের মত।

ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরাই এই স্থবিরতার জন্য দায়ী, কারণ তারা স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর বিষয়ে আপস করতে রাজি নয়।

সচিব ডাফি সাংবাদিকদের বলেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং বেশি কন্ট্রোলার কাজে না আসেন, তাহলে আমাদের হয়তো ২০ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমাতে হবে। আমরা আকাশপথের তথ্য বিশ্লেষণ করবো এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো।

সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্স আসেনি,আজ খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

অ্যাম্বুলেন্স আসেনি,আজ খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না

ad300