| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সহায়তা চেয়ে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর চিঠি দেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথাও হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

  • প্রকাশের সময় : 28-07-2026 | 11:49 PM
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
ad728
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে এলএনজি (LNG) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।প্রতিমন্ত্রী বলেন, চলমান সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গৃহস্থালি পর্যায়ের মানুষ, শিল্প খাতের উদ্যোক্তা এবং গণপরিবহন ব্যবহারকারীরা। এ পরিস্থিতির জন্য সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সংকট দ্রুত নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।তিনি জানান, দেশের গ্যাসের চাহিদা মূলত দেশীয় গ্যাসক্ষেত্র এবং আমদানিকৃত এলএনজি—এই দুই উৎস থেকে পূরণ করা হয়। আমদানিকৃত এলএনজি ভাসমান পুনর্গ্যাসীকরণ ইউনিট (FSRU)-এর মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

গত সপ্তাহে একটি এফএসআরইউতে বড় ধরনের কারিগরি দুর্ঘটনা ঘটায় এলএনজি পুনর্গ্যাসীকরণ কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায় এবং আবাসিক, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও সিএনজি খাতে সংকট দেখা দেয়।প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউটি থেকে আগে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতো। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে। আর পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ টার্মিনালটি পুরোপুরি সচল হতে পারে।


তিনি আরও জানান, এক্সেলারেট এনার্জি, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল যৌথভাবে সমস্যা সমাধানে কাজ করছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও মেরামত কার্যক্রমে যুক্ত রয়েছেন।মালয়েশিয়ার সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধের জবাবে আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়েছেন, তাঁর সরকার কী ধরনের সহায়তা দিতে পারবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাংলাদেশকে জানানো হবে।

তিনি আরও বলেন, সহযোগিতা শুধু এলএনজি আমদানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত অভিজ্ঞতা, পরামর্শ এবং অন্যান্য সম্পদ ব্যবহার করেও বাংলাদেশকে সহায়তার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি মাত্র ভাসমান টার্মিনালের ওপর নির্ভরশীলতা কমাতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ এখন সরকারের অগ্রাধিকার। এ বিষয়ে জাপানের সহযোগিতাও চাওয়া হয়েছে এবং ইতোমধ্যে জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে একাধিক বিকল্প জ্বালানি উৎস গড়ে তোলা গেলে কোনো একটি উৎসে সমস্যা দেখা দিলেও জাতীয় পর্যায়ে বড় ধরনের সংকট তৈরি হবে না।

শেষে প্রতিমন্ত্রী বলেন,

"মানুষের এই কষ্ট আমাদেরও কষ্ট দিচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।"



‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

ad300